News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদ চত্বরে ৫০ ঘণ্টা অবস্থানে সাসপেন্ড সাংসদরা, মৌসম বললেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই
Image

সংসদ চত্বরে ৫০ ঘণ্টা অবস্থানে সাসপেন্ড সাংসদরা, মৌসম বললেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারের ‘স্বৈরাচারী আচরণ’, মূল্যবৃদ্ধি এবং খাদ্যপণ্যের ওপর জিএসটির প্রতিবাদে সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির নীচে ৫০ ঘণ্টার জন্য অবস্থান-বিক্ষোভ শুরু করেলন সাসপেন্ড হওয়া সাংসদরা। টানা ৫০ ঘন্টা দিন-রাত এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন সাসপেন্ড হওয়া সাংসদরা। বৃহস্পতিবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তা ছেত্রী, মৌসম বেনজির নুর, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং প্রমুখরা।

বিরোধী সাংসদরা ক্ষমা চাইলেই সাসপেনশন প্রত্যাহার করা যেতে পারে, ইতিমধ্যেই এমনটা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুর বলেছেন, “ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সংসদে মূল্যবৃদ্ধির বিষয়ে আলোচনা করতে চাই, কিন্তু আমাদের সাসপেন্ড করা হয়েছে। আমাদের ৫০ ঘন্টার বিক্ষোভ বাইরেই চলবে।” আবার শান্তা ছেত্রী বলেছেন, “আমরা কোনও ভুল করিনি, তাই ক্ষমাও চাইব না। দেশের সাধারণ মানুষের স্বার্থে এই বিষয়গুলি আমরা উত্থাপন করেছি। দেশ মূল্যবৃদ্ধিতে ভুগছে এবং এই বিষয়টি উত্থাপন করা ভুল নয়।”

প্রসঙ্গত, অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ২০ জন সাংসদকে। এই সপ্তাহের বাকি সময়ের জন্য সাসপেন্ড হওয়া সাংসদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাত জন— দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কানিমোঝি-সহ ডিএমকের ছয়, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই, সিপিআইয়ের এক এবং আম আদমি পার্টির এক জন।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top