News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে মাঙ্কিপক্সে আক্রান্ত দুই সন্দেহভাজন রোগীর হদিশ
Image

ছত্তিশগড়ে মাঙ্কিপক্সে আক্রান্ত দুই সন্দেহভাজন রোগীর হদিশ

রায়পুর, ২৭ জুলাই ( হি.স.) : ছত্তিশগড়ে মাঙ্কিপক্সে আক্রান্ত দুই সন্দেহভাজন রোগীর খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে একজন ভিলাইয়ের এবং অন্যজন রায়পুরের। দুজনের মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ পাওয়া গেছে। উভয়ের নমুনা জিনোম পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ভিলাইয়ের চৌহান টাউন গ্রিন ভ্যালিতে পাওয়া রোগী ২১ জুলাই ওমান থেকে রায়পুরে ফিরেছিলেন। রায়পুরের জয়তু সাভ মঠের সংস্কৃত পাঠশালায় অধ্যয়নরত এক শিশুর মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দেওয়ার পরে কর্পোরেশন মন্দিরের বাইরে ওষুধ স্প্রে করেছে। আগামী এক সপ্তাহের জন্য মন্দিরটি সিল করে দেওয়া হয়েছে। মন্দিরে আরও ২০ জন ছাত্র রয়েছে। তাদের আইশোলেশনে পাঠানো হয়েছে।
মাঙ্কিপক্স এখন পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে। ছত্তিশগড়ে মাঙ্কিপক্সের দাপটে স্বাস্থ্য দফতরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজধানীর রায়পুরের পুরাতন জনপদে বসবাসকারী এক কিশোরের মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা গেছে। জেলা মেডিক্যাল অফিসার ডাঃ মীরা বাঘেল জানান, ১২ বছর বয়সী ওই কিশোর ওপিডিতে পরীক্ষার জন্য এসেছিল। তদন্তে মাঙ্কিপক্সের লক্ষণ দেখে তাকে ডাঃ ভীমরাও আম্বেদকর হাসপাতালে রাখা হয়েছে। তার নমুনাটি পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তার সঙ্গে থাকা ১৮ শিশুর নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top