News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি রেলস্টেশনে উদ্ধার প্রায় ৬০ লক্ষ টাকার মরফিন ও বিদেশি সিগারেট, গ্ৰেফতার তিন
Image

গুয়াহাটি রেলস্টেশনে উদ্ধার প্রায় ৬০ লক্ষ টাকার মরফিন ও বিদেশি সিগারেট, গ্ৰেফতার তিন

গুয়াহাটি, ২৭ জুলাই (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গভৰ্নমেন্ট সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর তালাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকার মাদক মরফিন ও বিদেশে তৈরি সিগারেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন তস্করকে।

জিআরপি-র জনৈক অফিসার প্ৰসেনজিৎ দাস জানান, আজ বুধবার সকালে দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্ৰেসে পুলিশের দল নিয়ে অভিযান চালিয়েছিলেন তিনি। অভিযানে দুই পাচারকারীর হেফাজত থেকে ৭০০ গ্রাম মরফিন এবং আরও একজনের হেফাজত থেকে বিদেশে তৈরি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদক ও সিগারেটের আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ৬০ লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন তাঁরা, জানান জিআরপি অফিসার প্ৰসেনজিৎ দাস।

প্ৰসেনজিৎ দাস জানান, আজ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেনে তাঁরা অভিযান চালিয়েছেন। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে ধৃতদের নামধাম জানাতে অপারগতার কথা জানান তিনি।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top