News Flash

  • Home
  • দেশ
  • বিরোধীদের হইহট্টগোলে উত্তাল সংসদ, ফের মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

বিরোধীদের হইহট্টগোলে উত্তাল সংসদ, ফের মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের সপ্তম দিনও শান্তি ফিরল না গণতন্ত্রের পীঠস্থান সংসদে। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি-সহ নানা ইস্যুতে মঙ্গলবারও সংসদের উভয়কক্ষে বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা, ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। লোকসভার অধিবেশন প্রথমে বেলা ১১.৪৫ অবধি ও পরে দুপুর অবধি এবং রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে ১২.২০ অবধি মুলতুবি করে দেওয়া হয়।

এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা। ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের স্লোগানের কারণে ঠিকভাবে কাজ চালানো সম্ভব হয়নি সংসদের উভয়কক্ষে। রাজ্যসভায় এদিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সদনের ওয়েলে নেমে স্লোগান ও করতালি দেওয়া সদস্যদের আমি বলতে চাই, এটা নিয়মের পরিপন্থী। কিন্তু, বিরোধীরা স্লোগান দিতেই থাকেন। ‘ফিরিয়ে নেওয়া হোক জিএসটি’ এই স্লোগান দিতে থাকলেন বিরোধীরা। হরিবংশ তাঁদের বলেন, আপনারা নিজেদের আসনে বসুন। গোটা দেশ চাইছে সংসদে সুষ্ঠুভাবে কাজকর্ম হোক।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top