News Flash

  • Home
  • দেশ
  • কোভিডে আক্রান্ত নীতীশ কুমার, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন বিহারের মুখ্যমন্ত্রী
Image

কোভিডে আক্রান্ত নীতীশ কুমার, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন বিহারের মুখ্যমন্ত্রী

পাটনা, ২৬ জুলাই (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিগত ৪ দিন ধরে জ্বরে ভুগছেন বিহারের মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই জানা গিয়েছে, নীতীশ কুমার কোভিডে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরাও তা নিশ্চিত করেছেন। আপাতত নীতীশ কুমারকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা যায়নি নীতীশ কুমারকে। নীতীশের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের জল্পনা শুরু হয়েছিল।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার করোনায় আক্রান্ত হয়েছেন এবং বিগত ৪ দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। নীতীশ কুমারকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, তিনি কোভিড আচরণবিধি মেনে চলছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top