News Flash

  • Home
  • দিনের খবর
  • পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৮, আহত কমপক্ষে ১৬ জন
Image

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৮, আহত কমপক্ষে ১৬ জন

বারাবাঙ্কি, ২৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপর দু’টি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অপর একটি ডাবল-ডেকার বাস। জোরালো সংঘর্ষে জেরে দু’টি বাসই ভেঙে দুমড়ে মুচড়ে যায়। মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলার লনিকত্র থানার অন্তর্গত নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, বাস দু’টি বিহারের সিতামারহী ও সুপুল থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল। একটি বাস দাঁড়িয়েছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ধারে ২৪ কিলোমিটারে (হায়দারগড়), ওই বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অপর একটি ডাবল-ডেকার বাস। তাতেই হতাহতের ঘটনা। বারাবাঙ্কির পুলিশ সুপার অনুরাগ ভাটস জানিয়েছেন, দু’টি বাসের সংর্ষে মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর ও ১৬ জন আহত হয়েছেন। ১৬ জনের মধ্যে ৩ জনকে লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার বিষয়ে শোনা মাত্রই উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন। মৃতদের পরিজনদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই ঘাতক বাসের চালক ও অপারেটর পালিয়ে যায়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top