News Flash

  • Home
  • খেলা
  • Kamalpur:কমলপুর ক্রিকেটে সংকল্পকে হারিয়ে আজাদ হিন্দ চ্যাম্পিয়ন, রিকি সেরা
Image

Kamalpur:কমলপুর ক্রিকেটে সংকল্পকে হারিয়ে আজাদ হিন্দ চ্যাম্পিয়ন, রিকি সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। কমলপুর ক্রিকেটে আজাদ হিন্দ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজাদ হিন্দ ক্লাব ৭০ রানের ব্যবধানে সংকল্প-কে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে। খেলা হয়েছে কমলপুরের কালিবাড়ি প্লে গ্রাউন্ডে। বৃষ্টি বিঘ্নিত চূড়ান্ত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ২০ ওভারে সীমিত রাখতে হয়েছে। প্রায় সাড়ে ১১ টা নাগাদ খেলা শুরুতে টস জিতে আজাদ হিন্দ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আজাদ হিন্দ ক্লাব ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে পাপন দাসের অপরাজিত ৩২ রান বেশ উল্লেখযোগ্য। পাপন ১৬ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৩২ রান সংগ্রহ করে। এছাড়া, ওপেনার দেবজ্যোতি ভট্টাচার্যের ২৬ রান ও প্রানতোষ দাসের ২২ রান উল্লেখ করার মতো। সংকল্পের বোলার দেবপ্রসাদ মালাকার, কৃষাণ নমঃ ও বিভাষ সিংহ প্রত্যেকের দুটি করে এবং দীপ্তনু ভদ্র ও অমিত দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সংকল্পের ওপেনার বর্ষায়ন দেব যথেষ্ট দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে, ধরে খেলে ২৭ রান সংগ্রহে সক্ষম হলেও অন্যদের চূড়ান্ত ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। টেল এন্ডারে দীপ্তনু ভদ্র ১২ রানের যোগান দিলেও অন্যরা আজাদ হিন্দের বোলারদের দাপটে উইকেটে দাঁড়াতে পারেনি। অতিরিক্ত খাতে পেয়েছিল ১৩ রান। ১৪.৫ ওভার খেলে ৭৪ রানে সংকল্পের ইনিংস থেমে যায়। আজাদ হিন্দের প্রণয় কুমার সিনহা চার রানে তিনটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। রিকি ভট্টাচার্য পেয়েছে ১৯ রানে তিন উইকেট। এছাড়া দেবজ্যোতি ভট্টাচার্য, প্রানতোষ দাস ও দেবাশীষ রায় পেয়েছে একটি করে উইকেট। আজাদ হিন্দ ক্লাব ৭০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। ব্যাটে-বলে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি হিসেবে রিকি ভট্টাচার্য পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top