News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Image

Accident:আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বীরপাড়া, ২৪ জুলাই (হি.স.) : গবাদি প্রাণীর জন্য চা বাগান থেকে ঘাস সংগ্রহ করে ঘরে ফেরার পথে আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার ঘটনাটি ঘটেছে জেলার বীরপাড়ায় দলগাঁও রেল স্টেশনের কাছে। মৃতের নাম সন্তোষ মণ্ডল। তিনি লোয়ার বিরবিটি কলোনির বাসিন্দা।

জানা গিয়েছে, সত্তরোর্ধ ওই বৃদ্ধ এদিন গবাদি প্রাণীর জন্য চা বাগান থেকে ঘাস সংগ্রহ করে ঘরে ফিরছিলেন। বয়সের কারণে তাঁর শ্রবণশক্তি কমে গিয়েছিল বলে পারিবারিক সূত্রের খবর। এদিন রেললাইন পার হওয়ার সময় কামাখ্যা থেকে ইন্দোরগামী একটি এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

রেল পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠিয়েছে জিআরপি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top