News Flash

  • Home
  • খেলা
  • Kamalpur:কমলপুরে ক্রিকেট চূড়ান্ত পর্যায়ে আপনজনকে হারিয়ে সংকল্প ফাইনালে
Image

Kamalpur:কমলপুরে ক্রিকেট চূড়ান্ত পর্যায়ে আপনজনকে হারিয়ে সংকল্প ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। আজাদ হিন্দ ক্লাব ইতিমধ্যে ফাইনালে পৌঁছে রয়েছে। লড়াই কবে হবে উদ্যোক্তারা জানিয়ে দেবেন। কমলপুর সিনিয়র ক্লাব ক্রিকেটের ফাইনাল ম্যাচ। উদ্যোক্তা কমলপুর ক্রিকেট এসোসিয়েশন। খেলা কমলপুরে স্থানীয় কালিবাড়ি মাঠে। ফাইনাল ম্যাচে আজাদ হিন্দ ক্লাব ও সংকল্প পরস্পরের মুখোমুখি হবে। আজ, রবিবার দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে সংকল্প ১৯ রানের ব্যবধানে আপনজন ক্লাবকে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র পেয়েছে। কালিবাড়ি প্লে গ্রাউন্ডে খেলা। বৃষ্টি ও আবহাওয়ার পরিস্থিতিতে খেলায় ওভার সংখ্যা কমিয়ে ২০ করা হয়। ম্যাচ শুরুতে টস জিতে আপনজন ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সংকল্পকে আমন্ত্রণ জানানো হয় প্রথমে ব্যাটিংয়ের জন্য। সীমিত কুড়ি ওভারে সংকল্প ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে উদয়ন ভট্টাচার্যের ৬৭ রান যথেষ্ট উল্লেখযোগ্য। উদয়ন ৫১ বল খেলে পাঁচটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৭ রান পায়। এছাড়া, ওপেনার বর্ষায়ন দেব-এর ২৫ রান ও সাগর দাসের অপরাজিত ১৪ রান কিছুটা উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে ১৭ রান তাদের অনেকটা কাজে এসেছে। আপনজন ক্লাবের মৃণাল দেববর্মা ১৭ রানে তিনটি, শুভজিৎ দাস ২৫ রানে দুটি উইকেট পায়। এছাড়া, সায়ন্তন দেব পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আপনজন ক্লাব নয় উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে জয়দীপ বণিক সর্বাধিক ৩৯ রান পায় ৩১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। এছাড়া সায়ন্তন দেব ৩০ বলে ২৫ রান, জয় দেব-এর ১০ বলে ১৮ রান এবং তপায়ন রায়ের ১৫ বলে ১৫ রান উল্লেখ করার মতো। সংকল্পের বিভাস সিংহ ১৮ রানে তিনটি এবং কৃষান নমঃ ২৬ রানে দুটি উইকেট পায়। অমিত দাস পেয়েছে একটি উইকেট। তাড়াহুড়ো করে তিনজনের রান আউট আপনজন ক্লাবকে পিছিয়ে দিয়েছে। সংকল্প ১৯ রানের ব্যবধানে জয় ছিনিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স এবং অর্ধশতাধিক (৬৭) রান সংগ্রহের সৌজন্যে বিজয়ী দলের উদয়ন ভট্টাচার্য পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top