News Flash

  • Home
  • দেশ
  • Covid 19:দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি, ফের হদিশ মিলল ওমিক্রন আক্রান্তের
Image

Covid 19:দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি, ফের হদিশ মিলল ওমিক্রন আক্রান্তের

নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) : দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। টিকাকরণের মধ্য দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও নতুন করে ভয় ধরাচ্ছে এই ভাইরাসের আরেক স্ট্রেন ওমিক্রন। দেশে ফের হদিশ মিলেছে এই স্ট্রেনে আক্রান্তের। এরই মধ্যে ফের লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। টানা তিনদিন দৈনিক সংক্রমণ ২১ হাজারের বেশি থাকার পর গত ২৪ ঘণ্টায় তা সামান্য কমলেও তাই স্বস্তি মিলছে না কিছুতেই।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০,২৭৯ জন। যা গতকালের তুলনায় ৫.৩ শতাংশ কম। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৮ লক্ষ ৮৮ হাজার ৭৫৫ জন। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী ২১০০ বেড়ে বর্তমানে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২০০। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩৩।
গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি সংক্রমিতে পাঁচ রাজ্য হল মহারাষ্ট্র (২৩৩৬), কেরল (২২৫২), তামিলনাড়ু (২০১৪), পশ্চিমবঙ্গ (১৮৪৪) এবং কর্ণাটক (১৪৫৬)। এছাড়া ওড়িশাতেও একদিনে আক্রান্ত হাজারের বেশি। গুজরাট ও দিল্লির পরিস্থিতি তুলনামূলক স্বস্তিজনক।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top