News Flash

  • Home
  • দেশ
  • শান্তি ফিরছেই না সংসদে, বিরোধীদের হট্টগোলে ফের মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

শান্তি ফিরছেই না সংসদে, বিরোধীদের হট্টগোলে ফের মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের পঞ্চম দিনও শান্তি ফিরল না গণতন্ত্রের পীঠস্থান সংসদে। মূল্যবৃদ্ধি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার-সহ নানা ইস্যুতে শুক্রবারও বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। ফলস্বরূপ সংসদের উভয়কক্ষের অধিবেশন প্রথমে দুপুর বারোটা অবধি, পরে লোকসভা দুপুর দু’টো ও রাজ্যসভার অধিবেশন দুপুর ২.৩০ মিনিট অবধি মুলতুবি করে দেওয়া হয়।

শুক্রবার সকালে প্রথমে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি প্রভৃতি ইস্যুতে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ। এরপর লোকসভা ও রাজ্যসভাতেও মূল্যবৃদ্ধি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার-সহ নানা ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। হইহট্টগোলের জন্য ঠিকভাবে কাজ চালানো সম্ভব হচ্ছিল না, তাই উভয়কক্ষের অধিবেশন প্রথমে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও স্লোগান ও হাঙ্গামা চলতে থাকে, তাই লোকসভা দুপুর দু’টো ও রাজ্যসভার অধিবেশন দুপুর ২.৩০ মিনিট অবধি মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top