News Flash

  • Home
  • দিনের খবর
  • নূপুর শর্মার সমর্থনে দিল্লির একাধিক অটোতে ব্যানার লাগালো হিন্দু সেনা
Image

নূপুর শর্মার সমর্থনে দিল্লির একাধিক অটোতে ব্যানার লাগালো হিন্দু সেনা

নয়াদিল্লি, ২০ জুলাই (হি. স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে বরখাস্ত হওয়া নুপুর শর্মার সমর্থনে, হিন্দু সেনা দিল্লি এবং এনসিআর-এর শতাধিক অটোতে নূপুর শর্মাকে সমর্থন করে ব্যানার লাগিয়েছে।

জানা গেছে, নুপুর শর্মার সমর্থনে হিন্দু সেনা দিল্লি, নয়ডা এবং গুরগাঁওয়ের শতাধিক অটোতে নূপুর শর্মাকে সমর্থন করে ব্যানার লাগিয়েছে। হিন্দু সেনার জাতীয় সহ-সভাপতি সুরজিত যাদব নূপুর শর্মাকে সমর্থন করে বলেছেন, নূপুর শর্মা কোনো ভুল বক্তব্য দেননি। তিনি শুধু কুরআনে যা লেখা আছে তাই বলেছেন। হ্যাঁ, সে কথাগুলো একটু রাগান্বিত হয়েই বলেছিলেন। তাই আমরা তার বক্তব্যকে সমর্থন করি এবং হিন্দু সেনারা সর্বক্ষেত্রে তার সাথে আছে।

]জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্যভাবে কমেছে সন্ত্রাসী হামলা : নিত্যানন্দ রাই
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্যভাবে কমছে সন্ত্রাসী হামলা। বুধবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ২০১৮ সাল থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে সন্ত্রাসী হামলা। বিগত ৪ বছরে সন্ত্রাসী হামলার পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ৪১৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, ২০১৯ সালে ২৫৫, ২০২০ সালে ২৪৪, ২০২১ সালে মোট সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ২২৯।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই আরও জানান, ২০১৯ সালের ৫ অগাস্ট ২০২২ সালের ৯ জুলাই অবধি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন সুরক্ষা বাহিনীর ১২৮ জন জওয়ান ও ১১৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত ১১৮ জন সাধারণ নাগরিকের মধ্যে ৫ জন কাশ্মীরি পণ্ডিত এবং ১৬ জন অন্যান্য হিন্দু/শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কোনও তীর্থযাত্রী মারা যাননি। নিত্যানন্দ রাই জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজের অধীনে, ৫ হাজার ৫০২ জন কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকায় সরকারি চাকরি দেওয়া হয়েছে। রেকর্ড অনুসারে, উল্লিখিত সময়কালে কোনও কাশ্মীরি পণ্ডিত উপত্যকা থেকে চলে যাননি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top