News Flash

  • Home
  • দেশ
  • ভারী বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর; গরম থেকে মিলল স্বস্তি, যানবাহন চলাচলে বিঘ্ন
Image

ভারী বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর; গরম থেকে মিলল স্বস্তি, যানবাহন চলাচলে বিঘ্ন

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে দিল্লিবাসীকে স্বস্তি দিল বুধবারের প্রবল বৃষ্টি। এদিন দুপুরের পর থেকে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, শুরু হয় প্রবল বৃষ্টিপাত। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম ও আর্দ্রতার অবসান হয়েছে দিল্লিতে। একইসঙ্গে বৃষ্টির জন্য যানবাহন চলাচল ধীর গতিতে হয়েছে দিল্লিতে।

মাঝেমধ্যে বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল দিল্লি-এনসিআর-এ। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা ছিল দিল্লির আকাশ, কিন্তু দুপুরের পর থেকে দিল্লির প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে, যেমন ফিরোজশাহ রোড, মহাদেব রোড, পন্ডিত পন্ত মার্গ এবং ইন্ডিয়া গেট প্রভৃতি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে গরম একেবারেই উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে। তবে, কোথাও যানজটের কারণে দুর্ভোগে পড়তে হয়েছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top