News Flash

  • Home
  • প্রধান খবর
  • এই রাষ্ট্রপতি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, দেশের গণতন্ত্রের পথ নির্ধারণ করবে : যশবন্ত সিনহা
Image

এই রাষ্ট্রপতি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, দেশের গণতন্ত্রের পথ নির্ধারণ করবে : যশবন্ত সিনহা

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি. স.) : এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে অতীব গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তাঁর মতে, এই রাষ্ট্রপতি নির্বাচনই দেশের গণতন্ত্রের পথ নির্ধান করবে। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যশবন্ত সিনহা বলেছেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের গণতন্ত্রের পথ নির্ধারণ করবে, হয় গণতন্ত্র থাকবে অথবা শেষ হবে। আমি সকল ভোটারদের কাছে তাঁদের হৃদয়ের কথা শোনার জন্য আবেদন করছি। এটি একটি গোপন ব্যালট, আমি আশা করি তাঁরা নিজেদের বিচক্ষণতা ব্যবহার করবেন এবং গণতন্ত্রকে বাঁচাতে আমাকে নির্বাচিত করবেন।”

যশবন্ত সিনহা আরও বলেছেন, “আমি শুধুমাত্র রাজনৈতিক লড়াই করছি না, সরকারি সংস্থার বিরুদ্ধেও লড়াই করছি। তাঁরা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাঁরা দল ভাঙছে, জনগণকে ভোট দিতে বাধ্য করছে। অর্থের একটি খেলাও জড়িত।” প্রসঙ্গত, বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌হা গোটা দেশ জুড়ে প্রচার করেছেন সমর্থনের জন্য। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুই হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top