News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৪০ আসনের মিজোরামে রাষ্ট্ৰপতি নিৰ্বাচনে শাসকদল এমএনএফ-এর ভোট পড়েছে দ্রৌপদী মুৰ্মুর পক্ষে, দাবি
Image

৪০ আসনের মিজোরামে রাষ্ট্ৰপতি নিৰ্বাচনে শাসকদল এমএনএফ-এর ভোট পড়েছে দ্রৌপদী মুৰ্মুর পক্ষে, দাবি

আইজল, ১৮ জুলাই (হি.স.) : কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে গোটা দেশের সঙ্গে সংগতি রেখে মিজোরাম বিধানসভায়ও আজ ভারতের পঞ্চদশ রাষ্ট্ৰপতি নিৰ্বাচনের জন্য ভোটদান সম্পন্ন হয়েছে।

বিধানসভার কমিশনার-সচিব এইচ লালরিনাওমা জানান, কোভিড প্ৰটোকল মেনে নিৰ্ধারিত সময় সকাল ১০টা থেকে ভোটগ্ৰহণ শুরু হয়। তিনি বলেন, সবাইকে থাৰ্মাল স্ক্রিনিং করে বিধানসভার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া নিৰ্বাচনের সঙ্গে জড়িত সকল আধিকারিক এবং নির্দিষ্ট সাংবাদিকদের দুদিন আগে কোভিড পরীক্ষা করা হয়েছিল।

এদিকে রাষ্ট্রপতি নির্বচনে বিধানসভায় প্রথম ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। এর পর ভোট দান করেন যথাক্রমে বিধানসভার অধ্যক্ষ লালরিনলিয়ানা সাইলো, বিরোধী আঞ্চলিক দল জোরাম পিপলস মুভমেন্টের লালসুয়ানথাঙ্গা সহ অন্য বিধায়ক। তিনি জানান, ভোটগ্ৰহণ শেষ হওয়ার পর ব্যালটবক্স কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে স্ট্রংরুমে রাখা হবে।

৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় শাসকদল মিজো ন্যাশনাল ফ্ৰন্ট (এমএনএফ)-এর ২৮, জোরাম পিপলস মুভমেন্টের ৬, কংগ্ৰেসের ৫ এবং একজন বিজেপির বিধায়ক রয়েছেন। এছাড়া রাজ্যের দুই সাংসদ আছেন, তাঁরা একজন করে লোকসভা এবং রাজ্যসভার সদস্য। দুজনেই এমএনএফ-এর। তাঁরা আজ দিল্লিতে সংসদ ভবনে ভোটদান করেছেন বলে জানান লালরিনাওমা। তিনি জানান, মিজোরামের একজন বিধায়কের ভোটমূল্য ৮ এবং মোট বিধায়কের ভোটমূল্য ৩২০। এছাড়া দুই সাংসদের মোট ভোটের মূল্য ১৪০০।

এদিকে এমএনএফ-প্রধান তথা মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দাবি, দলীয় ২৮ জন বিধায়ক, দুই সাংসদ এবং বিজেপির একমাত্ৰ বিধায়ক এনডিএ প্ৰাৰ্থী দ্ৰৌপদী মুৰ্মুকে ভোটদান করেছেন। অন্যদিকে বিরোধী ইপিএ-প্রাৰ্থী যশবন্ত সিনহার পক্ষে বিরোধী ৬ জন জেডপিএম বিধায়ক এবং ৫ জন কংগ্ৰেস বিধায়ক ভোটদান করেছেন বলে জানা গেছে। সে হিসাবে মিজোরাম থেকে এনডিএ-প্রার্থ দ্রৌপদী মুৰ্মু ১,৬৩২টি ভোট লাভের পাশাপাশি যশবন্ত সিনহা ৮৮টি ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top