News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Dibrugarh:ডিব্রুগড় পর্যন্ত সম্প্রসারিত গুয়াহাটি-লোকমান্য তিলক এক্সপ্রেস, কয়েকটি স্টেশনে সময়সূচির সংশোধন
Image

Dibrugarh:ডিব্রুগড় পর্যন্ত সম্প্রসারিত গুয়াহাটি-লোকমান্য তিলক এক্সপ্রেস, কয়েকটি স্টেশনে সময়সূচির সংশোধন

গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : উজান অসমের মানুষের সুবিধার্থে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ১৫৬৪৬/১৫৬৪৫ গুয়াহাটি-লোকমান্য তিলক-গুয়াহাটি এক্সপ্রেসের চলাচল ডিব্রুগড় পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫৬৪৬ নং (গুয়াহাটি-লোকামান্য তিলক) এক্সপ্রেস ট্রেনটি ২০ জুলাই, ২০২২ থেকে ডিব্রুগড় থেকে রবিবার ও বুধবার ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ও শুক্রবার ১৭.৫০ ঘণ্টায় লোকমান্য তিলক পৌঁছবে। ১৫৬৪৫ নং (লোকামান্য তিলক-গুয়াহাটি) এক্সপ্রেস ট্রেনটি ২৩ জুলাই, ২০২২ থেকে লোকমান্য তিলক থেকে বুধবার ও শনিবার ০৮.০৫ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ও সোমবার ২১.০০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কিছু স্টেশনে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী ১৫৬৪৬ নং (ডিব্রুগড়-লোকমান্য তিলক) এক্সপ্রেস ট্রেনটি রঙিয়ায় পৌঁছবে ১৮.১৫ ঘণ্টায় এবং রওনা দেবে ১৮.২০ ঘণ্টায়, নিউ বঙাইগাঁও স্টেশনে পৌঁছবে ২০.৩০ ঘণ্টায় এবং রওনা দেবে ২০.৪০ ঘণ্টায়, কোকরাঝাড় স্টেশনে পৌঁছবে ২১.০৭ ঘণ্টায় এবং রওনা দেবে ২১.০৯ ঘণ্টায়। নিউ আলিপুরদুয়ার স্টেশনে ২২.০২ ঘণ্টায় এবং রওনা দেবে ২২.০৭ ঘণ্টায়, নিউ কোচবিহার স্টেশনে পৌঁছবে ২২.২৭ ঘণ্টায় এবং রওনা দেবে ২২.৩২ ঘণ্টায়, ধুপগুড়ি স্টেশন পৌঁছবে ২৩.১৮ ঘণ্টায় এবং রওনা দেবে ২৩.২৩ ঘণ্টায়, নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে ০১.২৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০১.৩৫ ঘণ্টায়, কিষাণগঞ্জ স্টেশনে পৌঁছবে ০২.৪০ ঘণ্টায় এবং রওনা দেবে ০২.৪৫ ঘণ্টায়, বারসোই স্টেশনে পৌঁছবে ০৩.৩০ ঘণ্টায় এবং রওনা দেবে ০৩.৩২ ঘণ্টায় এবং কাটিহার স্টেশনে ট্রেনটি পৌঁছবে ০৫.৪৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৫.৫৫ ঘণ্টায়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী ১৫৬৪৫ নং (লোকমান্য তিলক-ডিব্রুগড়) এক্সপ্রেস ট্রেনটি কাটিহার পৌঁছবে ২০.০৫ ঘণ্টায় এবং রওনা দেবে ২০.১৫ ঘণ্টায়, বারসোই স্টেশন পৌঁছবে ২১.১৫ ঘণ্টায় এবং রওনা দিবে ২১.১৭ ঘণ্টায়, কিষাণগঞ্জ স্টেশনে পৌঁছবে ২২.০০ ঘণ্টায় এবং রওনা দেবে ২২.০৫ ঘণ্টায়, নিউ জলপাইগুড়ি স্টেশনে ২৩.৪০ ঘণ্টায় এবং রওনা দেবে ২৩.৫০ ঘণ্টায়, ধুপগুড়ি স্টেশনে পৌঁছবে ০০.৫৮ ঘণ্টায় এবং রওনা দেবে ০১.০৩ ঘণ্টায়, নিউ কোচবিহার স্টেশন পৌঁছবে ০১.৫৩ ঘণ্টায় এবং রওনা দেবে ০১.৫৮ ঘণ্টায়, নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছবে ০২.১৭ ঘণ্টায় এবং রওনা দেবে ০২.২২ ঘণ্টায়, কোকরাঝাড় স্টেশনে পৌঁছবে ০৩.১৭ ঘণ্টায় এবং রওনা দেবে ০৩.১৯ ঘণ্টায়, নিউ বঙাইগাঁও স্টেশনে পৌঁছবে ০৪.১৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৪.২৫ ঘণ্টায়, বরপেটা রোড স্টেশনে পৌঁছবে ০৫.০০ ঘণ্টায় এবং রওনা দেবে ০৫.০৫ ঘণ্টায়, রঙিয়া স্টেশনে পৌঁছবে ০৬.১০ ঘণ্টায় এবং রওনা দেবে ০৬.১৫ ঘণ্টায়, কামাখ্যা স্টেশনে পৌঁছবে ০৮.২৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৮.৩০ ঘণ্টায় এবং গুয়াহাটি স্টেশনে ট্রেনটি পৌঁছবে ০৮.৪৫ ঘণ্টায় এবং রওনা দেবে ০৯.১০ ঘণ্টায়।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্ৰেস বিবৃতিতে এই খবর জানিয়ে বলেছেন, অন্যান্য স্টেশন এবং জোনে এই ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top