News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Image

ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা, ১৫ জুলাই : শুক্রবার ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল তুলসীবতি বিদ্যালয় সংলগ্ন উজ্জয়ন্ত মার্কেটে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিন রাজীব ভট্টাচার্য বলেন, দীর্ঘ প্রায় একান্ন বছর পর ফেডারেশনের স্থায়ী অফিস ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বিনা আন্দোলনে কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বা প্রকল্প হাতে নিচ্ছে বিজেপি সরকার। তিনি রাজ্য সরকারকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়াও মেয়র দীপক মজুমদার ও সরকারি এই সুযোগ প্রদান করার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে। রাজ্যের কর্মচারীদের উন্নয়নে এই উদ্যোগ সাধুবাদ যোগ্য বলে জানিয়েছেন মেয়র।  

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top