News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৯৯, পালঘর ও পুণে-তে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা
Image

মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৯৯, পালঘর ও পুণে-তে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা

মুম্বই, ১৫ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। বৃষ্টি ও বন্যায় মহারাষ্ট্রের ২৭টি জেলায় শুক্রবার সকাল পৰ্যন্ত মৃত্যু হয়েছে ৯৯ জনের। বিগত ২৪ ঘন্টাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত বৃষ্টি ও বন্যায় মোট ১৮১টি পশুর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৭,৯৬৩ জনকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে।

বৃষ্টিতে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ২৭টি জেলায়, এই জেলাগুলি হল-পুণে, সাতারা, সোলাপুর, নাসিক, জলগাঁও, আহমেদনগর, বিড, লাতুর, ওয়াসিম, ইয়াভাতমাল, ধুলে, জালনা, আকোলা, ভান্দারা, বুলধানা, নাগপুর, নান্দুরবার, মুম্বই শহরতলি, পালঘর, থানে, নান্দেদ, অমরাবতী, ওয়ার্ধা, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, গড়চিরৌলি ও সাংলি। এই ২৭টি জেলায় এখনও পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা।

এদিকে, প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মহারাষ্ট্রের পালঘর, পুণে ও সাতারা জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার মুম্বই, পুণে, রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, নাসিক, কোলহাপুর, আকোলা, অমরাবতী, ভান্ডারা, বুলধানা, চন্দ্রপুর, গড়চিরৌলি, গোন্ডিয়া, নাগপুর, ওয়ার্ধা, ওয়াসিম ও ইয়াভাতমাল জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top