News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ashish Saha:কংগ্রেস রাজ্যে জনজাগরণ সৃষ্টির চেষ্টা করছে : আশীষ সাহা
Image

Ashish Saha:কংগ্রেস রাজ্যে জনজাগরণ সৃষ্টির চেষ্টা করছে : আশীষ সাহা

নিজস্ব প্রতিনিদি, কৈলাসহর, ১৫ জুলাই৷৷ ঊনকোটি জেলায় কংগ্রেস দলকে আরো শক্তিশালী করার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা এবং এআইসিসির সম্পাদিকা কংগ্রেসের রাজ্য ইনচার্জ জারিতা লাইটফ্লাং
এর নেতৃত্বে কংগ্রেস নেতৃবৃন্দ কৈলাশহরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ কংগ্রেসের সবকটি সাংগঠনিক জেলায় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব ছুটে যাচ্ছেন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবেই ঊনকোটি জেলার কৈলাশহরে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা ও এআইসিসির সম্পাদিকা কংগ্রেসের রাজ্য ইনচার্জ জরিতা লাইটফ্লাং এর নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বের এক প্রতিনিধিদল কলাশহর কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন৷ বৈঠকে সাংগঠনিক শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন নেতৃবৃন্দ৷ সাংগঠনিক বৈঠক শেষে কৈলাশহরের ঊনকোটি জেলা কংগ্রেস ভবনে  এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা  আশীষ কুমার সাহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জামান পিসিসির সাধারন সম্পাদক রুদ্রেন্ধু ভট্টাচার্য,এআইসিসির ত্রিপুরা ইনচার্জ জারিতা লাইটফ্লাং সহ অন্যান্যরা৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা বলেন কংগ্রেস দল রাজ্যে জনজাগরণ সৃষ্টি করার চেষ্টা করছে৷ রাজ্যের শাসকদল বিজেপির তীব্র সমালোচনা করতে গিয়ে আশিস বাবু বলেন তারা যেসব প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় এসেছিল সেসব প্রতিশ্রুতি পালনের সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কায় তারা সন্ত্রাস চালাচ্ছে এবং পুলিশকে দলদাসে পরিণত করেছে৷ রাজ্যে বর্তমানে একটি উন্নয়ন বিমুখ সরকার ক্ষমতাসীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ তাদেরকে যেকোনো মূল্যে উৎখাত করতে হবে৷ একমাত্র কংগ্রেস দলকে শক্তিশালী করার মধ্য দিয়েই তা সম্ভব বলে তিনি উল্লেখ করেন৷ বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলায় কংগ্রেস দল যেভাবে জয়ের ধারা অব্যাহত রেখেছে তা থেকেই প্রমাণিত হয় আসন্ন বিধানসভা নির্বাচনে ঊনকোটি জেলায় বিজেপির পরাজয় নিশ্চিত৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে রাজ্যে কংগ্রেস দল আরো শক্তিশালী হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে৷ গণতান্ত্রিক অধিকার ভূলুন্ঠিত হয়েছে৷ গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার তাগিদেই বিজেপিকে উৎখাত করে রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠনের জন্য সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top