News Flash

  • Home
  • বিদেশ
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে এখনও ইস্তফা দেননি গোতাবায়া, গণবিক্ষোভ অব্যাহত কলম্বোতে
Image

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে এখনও ইস্তফা দেননি গোতাবায়া, গণবিক্ষোভ অব্যাহত কলম্বোতে

কলম্বো, ১৪ জুলাই (হি.স.): এখনও পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেননি গোতাবায়া রাজাপাক্সে। বৃহস্পতিবার সকালে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার সংসদের অধ্যক্ষ। শ্রীলঙ্কা থেকে পালিয়ে গোতাবায়া এখন মালদ্বীপে আশ্রয় নিয়েছেন, ১৩ জুলাই তাঁর ইস্তফা দেওয়ার কথা থাকলেও এখনও তিনি ইস্তফা দেননি। শ্রীলঙ্কার স্পিকারের দফতর থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেননি গোতাবায়া।

এদিকে, শ্রীলঙ্কায় গণবিক্ষোভ ক্রমেই হিংসাত্মক হয়ে উঠছে। বুধবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতর দখলে নিয়েছিল আন্দোলনকারীরা, বৃহস্পতিবার সকালেও তাঁদের গণবিক্ষোভ অব্যাহত। এদিন সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরে অবস্থান করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর আসন ঘিরে পাহাড় দিচ্ছেন শ্রীলঙ্কার সামরিক কর্মীরা।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top