News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: মধ্য দিল্লির পাহাড়গঞ্জে হোটেলে আগুন, দমকলের তৎপরতায় নিরাপদে উদ্ধার ১০ জন
Image

Fire: মধ্য দিল্লির পাহাড়গঞ্জে হোটেলে আগুন, দমকলের তৎপরতায় নিরাপদে উদ্ধার ১০ জন

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ফের আগুন আতঙ্ক রাজধানী দিল্লিতে, এবার আগুন লাগল মধ্য দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেলে। বৃহস্পতিবার ভোরে রোমা ডিলাক্স নামে একটি হোটেলে আগুন লাগে। ভোর চারটে নাগাদ ওই হোটেলের দোতলায় একটি রুমে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলের মোট ৪টি ইঞ্জিন। হোটেলের দোতলা ও তিন-তলা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ হোটেলের দোতলার একটি ঘরে আগুন লাগে। দমকলকে খবর দেওয়া হয় ৪.২৪ মিনিট নাগাদ, দমকল কর্মীরা প্রথমেই দোতলা ও তিন-তলা থেকে ১০ জনকে উদ্ধার করেন। এরপর আগুন নিভিয়ে ফেলা হয়। যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন-আদিত্য (১৯), সংস্কৃতি (১৯), শুভম কুমার (২৬), প্রদীপ (৬২), বিনা দেবী (৫৮), শ্বেতা (৩১), ভিহান (৩), অর্জুন (২১), নীতেশ (২২) ও প্রতীক (২১)। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top