News Flash

  • Home
  • বিদেশ
  • Heavy Rain:বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের বেলুচিস্তান, ২৪ শিশুসহ ৬২ জনের মৃত্যু
Image

Heavy Rain:বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের বেলুচিস্তান, ২৪ শিশুসহ ৬২ জনের মৃত্যু

ইসলামাবাদ, ১২ জুলাই ( হি.স.) : পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণে নেমে এসেছে বিপর্যয়। বন্যার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভারী বৃষ্টিতে ২৪ শিশুসহ ৬২ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। প্রবল বৃষ্টির কারণে বেলুচিস্তান প্রদেশে দুর্ঘটনায় প্রায় ৪৮ জন আহত হয়েছে এবং ৬৭০ টিরও বেশি বাড়ি ধসে পড়েছে।

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বোলান, কোয়েটা, ঝোব, দাক্কি, খুজদার, কোহলু, কেচ, মাস্তুং, হারনাই, কিলা সাইফুল্লাহ এবং সিবিতে জীবন ও সম্পত্তির সর্বাধিক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে হাব বাঁধের জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ ফুট, অথচ এর ক্ষমতা ৩৩৯ ফুট।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পিএএফ ঘাঁটি মাসরুরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওরাঙ্গি টাউন ৫৬.২ মিমি, কায়দাবাদ ৫৬ মিমি, পুরাতন বিমানবন্দর ৪৯.৮ মিমি। গুলশান-ই-হাদিদে ৪৬.৫ মিমি, নাজিমাবাদ ৩১.৮ মিমি, জিন্নাহ টার্মিনাল ২৯.৬ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top