News Flash

  • Home
  • বিদেশ
  • NASA:ওয়েব টেলিস্কোপের প্রথম চিত্র প্রকাশ করলেন বাইডেন, বললেন ঐতিহাসিক মুহূর্ত
Image

NASA:ওয়েব টেলিস্কোপের প্রথম চিত্র প্রকাশ করলেন বাইডেন, বললেন ঐতিহাসিক মুহূর্ত

ওয়াশিংটন, ১২ জুলাই (হি.স.): বিগ ব্যাংয়ের পর ব্রহ্মাণ্ডের শুরুর দিকে যে সমস্ত ছায়াপথের সৃষ্টি হয়েছিল, প্রথম টেলিস্কোপের সাহায্যে সেই সব ছায়াপথের ছবি তুলল নাসা। আকাশগঙ্গার পূর্বসুরিদের এই ছবি তুলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীদের দাবি, এই ছায়াপথগুলির সৃষ্টি আনুমানিক ১৩ বিলিয়ন বছর আগে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন একটি সাংবাদিক বৈঠকে জেমস ওয়েব টেলিস্কোপের প্রথম চিত্র প্রকাশ করেছেন, উচ্ছ্বসিত বাইডেন বলেছেন, ‘ঐতিহাসিক মুহূর্ত’।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে আয়োজিত সাংবাদিক বৈঠকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে প্রথম তোলা ছবিগুলির একটি প্রকাশ করেন। বলা হচ্ছে—ছবিটি মহাবিশ্বের এযাবৎকালের পাওয়া গভীরতম দৃশ্য। জেমস ওয়েবে তোলা আরও কয়েকটি ছবি মঙ্গলবার প্রকাশ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। জেমস ওয়েবের তোলা ছবি প্রকাশ করতে গিয়ে বাইডেন বলেন, ‘এই ছবিগুলি বিশ্বকে মনে করিয়ে দেবে—আমেরিকা বড় বড় কাজ করতে পারে এবং মার্কিন জনগণকে, বিশেষ করে আমাদের শিশুদের মনে করিয়ে দেবে যে, আমরা পারি না এমন কিছুই নেই।’

নাসার ফ্ল্যাগশিপ মিশনখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি হাবল টেলিস্কোপের উত্তরসূরি। প্রথম প্রকাশ পাওয়া জেমস ওয়েবের তোলা ঐতিহাসিক ছবিটির বিশেষত্ব হল—এটি ৪৬০ কোটি বছর আগের সুদূর মহাবিশ্বের ছায়াপথগুচ্ছের ছবি। এটি জেমস ওয়েব টেলিস্কোপের প্রথম ‘ফুল-কালার ডিপ ফিল্ড ইমেজ’, এবং সেইসঙ্গে মানবজাতির ইতিহাসে দূর মহাবিশ্বের ‘ডিপেস্ট’ (গভীরতম) ও ‘শার্পেস্ট’ (সুস্পষ্ট) অবলোহিত (ইনফ্রারেড) ছবি।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top