News Flash

  • Home
  • খেলা
  • Manipur:মণিপুরে প্রাইজমানি বালিকাদের ফুটবল, মেঘালয়কে রুখে প্রথম পয়েন্ট ত্রিপুরার
Image

Manipur:মণিপুরে প্রাইজমানি বালিকাদের ফুটবল, মেঘালয়কে রুখে প্রথম পয়েন্ট ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। পয়েন্ট ভাগ করলো ত্রিপুরা। মেঘালয়ের বিরুদ্ধে। পূর্বোত্তর আমন্ত্রণমূলক প্রাইজমানি মহিলা ফুটবল প্রতিযোগিতায়। প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর সোমবার মেঘালয়ের মুখোমুখি হয় ত্রিপুরা। মনিপুরের ইম্ফলের সাই মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন শুরু থেকেই বিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় ত্রিপুরার ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও কিছুটা এগিয়ে ছিলো। ম্যাচ শুরুর ২৫ মিনিটে শাকচাইতি রিয়াং এর গোলে এগিয়ে যায় ত্রিপুরা। প্রথমার্ধের শেষ সময়ে সমতা ফেরার পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে আবার গোল হজম করে পিছিয়ে পড়ে ত্রিপুরা। ৩০ মিনিটে ধনিতা রিয়াং সমতা ফেরান। শেষ পর্যন্ত ২-‌২ গোলে জয় পায় ত্রিপুরা। এদিনও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন ত্রিপুরার ফুটবলাররা। খেলা শেষে মনিপুর থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ সুজিৎ ঘোষ বলেন,”অনেকটা ভালো খেলেছে মেয়েরা। তবে প্রতি ম্যাচেই সুযোগ নষ্টের খেসারত দিতে হচ্ছে আমাদের। আজ কম করে তিনটি সহজ সুযোগ নষ্ট হয়েছে। তবে উন্নতি করছে মেয়েরা প্রতিনিয়ত”। আজ সিকিমের বিরুদ্ধে আসরের চতুর্থ ম্যাচ‌ খেলবে ত্রিপুরা। সাই মাঠে দুপুর সাড়ে ১২ টায় শুরু হবে ম্যাচটি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top