News Flash

Image

Mithun Chakraborty:দার্জিলিংয়ে মিঠুন চক্রবর্তী

দার্জিলিং, ১১ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের সক্রিয় হয়েই দার্জিলিং গিয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। তাঁর এই পাহাড় সফর নিয়ে জল্পনা তুঙ্গে। এটা কি নিছক ব্যক্তিগত সফর নাকি রাজনৈতিক সূচির অঙ্গ! সোমবারই দার্জিলিং আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জিটিএ’র শপথগ্রহণ অনষ্ঠানে তিনি হাজির থাকবেন। এর মধ্যেই পাহাড়ে মিঠুন আসায় স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে।

মিঠুন ঘনিষ্ঠদের কথায়, স্রেফ ছুটি কাটাতে পাহাড়ে এসেছেন মিঠুন চক্রবর্তী। কিন্তু রাজনৈতিক মহলের কৌতূহল, পাহাড়ে মিঠুনের অন্য কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা নিয়ে। তবে তা এখনও জানা যায়নি। বরং জেলা বিজেপি নেতৃত্বও জানিয়েছে, ব্যক্তিগত সফরেই এসেছেন মিঠুন চক্রবর্তী। তা সত্ত্বেও মিঠুনের পাহাড় সফর নিয়ে জল্পনা বাড়ছে।একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ‘তারকা প্রচারক’ মিঠুন চক্রবর্তী রবিবার বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা কার্শিয়াং আসেন। সেখানে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে দার্জিলিং রওনা দেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দার্জিলিঙে তিনি আছেন এক আত্মীয়র হোটেলে। ১৬ জুলাই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গেছে।

বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতার কাছেই পৌঁছোতে পারেনি। তার পর থেকে আর সেভাবে সক্রিয় রাজনীতিতে পাওয়া যাচ্ছিল না মিঠুনকে। কিন্তু সম্প্রতি ফের মিঠুন চক্রবর্তীকে দেখা যেতে শুরু করেছে বঙ্গ রাজনীতির অঙ্গনে। সক্রিয় ভূমিকা নিয়েই এবার মাঠে নামছেন তিনি। এবার কলকাতায় পা রেখেই তিনি বলেন, ‘শরীর খারাপ থাকায় এতদিন আসতে পারিনি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। আমি রাজনীতি নয়, মানুষ নীতিতে বিশ্বাস করি।’

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top