News Flash

  • Home
  • দিনের খবর
  • Death:অন্ডালে উদ্ধার নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত দেহ, এলাকায় চাঞ্চল্য
Image

Death:অন্ডালে উদ্ধার নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত দেহ, এলাকায় চাঞ্চল্য

দুর্গাপুর, ১০ জুলাই (হি.স.):পূর্ব বর্ধমানের অন্ডাল থানার মাধবপুর কোলিয়ারি এলাকা থেকে উদ্ধার নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত দেহ । চারদিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির কাছ থেকে উদ্ধার হল সৌরভ বাউরির দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ফলে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে খুদেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ জুলাই বেলা তিনটে নাগাদ বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মাধবপুরের বাউরি পাড়ার বাসিন্দা সৌরভ বাউরি (৭)। খেলা শেষে তার বন্ধুরা বাড়ি ফিরে এলেও সৌরভ বাড়ি ফেরেনি। সারারাত খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরদিন বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডায়রি করেন তার পরিবারের লোকেরা। শিশুটিকে খুঁজতে পুলিশ গড়িমসি করার অভিযোগে শুক্রবার পরিবার ও আত্মীয় স্বজনরা অন্ডাল থানায় তুমুল বিক্ষোভও দেখান। নিখোঁজ হওয়ার পাঁচদিনের মাথায় রবিবার সকালে বাড়ি থেকে ৬০-৭০ মিটার দূরে একটা জঙ্গল থেকে নিখোঁজ সৌরভের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।
শিশুটির শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয়রাই দেহটি পড়ে থাকতে দেখে অন্ডাল থানায় খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের ধারণা শিশুটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃত সৌরভের বাবা সরোজ বাউরি বলেন, “আমরা আগেই সন্দেহ করেছিলাম ছেলের কিছু একটা হয়েছে। পুলিশ তৎপর হলে এই ঘটনা ঘটত না।”
২৪ ঘণ্টার মধ্যে খুনের কারণ ও খুনিদের গ্রেফতার করা না হলে ফের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। মৃতের বন্ধু ও তাদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পারিবারিক কোনও বিবাদের জেরে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “প্রাথমিকভাবে খুনের ঘটনা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top