News Flash

  • Home
  • দিনের খবর
  • Primary Teachers:চাকরি বাতিল হওয়া ৬০ প্রাথমিক শিক্ষককে তলব ইডির
Image

Primary Teachers:চাকরি বাতিল হওয়া ৬০ প্রাথমিক শিক্ষককে তলব ইডির

কলকাতা, ১০ জুলাই (হি.স.) : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হওয়া প্রায় ৬০ জন প্রাথমিক শিক্ষককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার এদের সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি। আগামী সপ্তাহে ধাপে ধাপে শিক্ষকদের হাজিরা দিতে হবে। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগে আর্থিক লেনদেন খুঁজতেই এই তলব।
দ্বিতীয় তালিকায় ২৬৫ জনকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই ২৬৫ জনেরই চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ২৬৫ জনের মধ্যে প্রায় ৬০ জনকে তলব করে ইডি। অভিযোগ, ওই সব শিক্ষকদের নিয়োগ করা হলেও তাঁদের কোনও ওএমআর শিট ছিল না। ইতিমধ্যেই লেনদেনের কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। বাগদা-রঞ্জন কাণ্ডেও একাধিক সূত্র মিলেছে। সেই তদন্তের অগ্রগতির জন্যই ওই শিক্ষকদের তলব ইডির।
২০১৪ সালে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক টেটে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে। নতুন চেয়ারম্যান না হওয়া পর্যন্ত পর্যদের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন রত্না চক্রবর্তী বাগচী। ইতিমধ্যেই আদালতের নির্দেশে সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছেন মানিক ভট্টাচার্য।–

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top