News Flash

  • Home
  • দেশ
  • Accident: সুলতানপুরে পথ দুর্ঘটনায় মৃত কলেজের অধ্যক্ষ
Image

Accident: সুলতানপুরে পথ দুর্ঘটনায় মৃত কলেজের অধ্যক্ষ

সুলতানপুর, ৭ জুলাই (হি.স.) : বুধবার গভীর রাতে পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের কাদিপুরের ন্যাশনাল ইন্টারমিডিয়েট কলেজের বিজ্ঞানের অধ্যক্ষ দেবেশ সিংয়ের।

জানা গেছে, দেবেশ সিং (৪৮) কাইথওয়ারার বাসিন্দা। বুধবার রাতে মাংরাওয়া থেকে একটি আমন্ত্রণে যোগ দেওয়ার পর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় পরস্পট্টি মোড়ে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। মোটরবাইক থেকে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার পরই অধ্যক্ষকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেবেশ সিং দীর্ঘদিন ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা যোগাযোগ প্রধানের পদে ছিলেন। বৃহস্পতিবার অধ্যক্ষ ডঃ কে ডি সিং এর তত্ত্বাবধানে কলেজে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা দুই মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top