News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: গান্ধীবাদী নীতির প্রতি অটল অঙ্গীকারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন পি গোপিনাথন নায়ার : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: গান্ধীবাদী নীতির প্রতি অটল অঙ্গীকারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন পি গোপিনাথন নায়ার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): কেরলের বিশিষ্ট গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পি গোপিনাথন নায়ারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজস্ব অবদান এবং গান্ধীবাদী নীতির প্রতি অটল অঙ্গীকারের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন পি গোপিনাথন নায়ার।

মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পি গোপিনাথন নায়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। ২০১৬ সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। বুধবার তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজস্ব অবদান এবং গান্ধীবাদী নীতির প্রতি অটল অঙ্গীকারের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন পি গোপিনাথন নায়ার। তাঁর মৃত্যুতে শোকাহত। ওম শান্তি।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top