News Flash

  • Home
  • দিনের খবর
  • ভিডিও প্রকাশ করে নুপুর শর্মাকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার খাদিম সলমান চিস্তি
Image

ভিডিও প্রকাশ করে নুপুর শর্মাকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার খাদিম সলমান চিস্তি

অজমের, ৬ জুলাই ( হি.স.) : পুলিশ নূপুর শর্মার বিরুদ্ধে ভিডিও প্রকাশ করে আপত্তিকর মন্তব্য করার জন্য মঙ্গলবার গভীর রাতে দরগা থানার পুলিশ সলমান চিস্তিকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ সাংওয়ান এখবর নিশ্চিত করেছেন।

চিস্তিকে গভীর রাতে দরগা এলাকা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চিস্তি দরগা থানায় একজন অপরাধী হিসেবে তার নথিভুক্ত। তার বিরুদ্ধে হত্যা, ঘাতক হামলা, গুলি, হামলা ও ভয়ভীতিসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।
আজমের খাজা গরীব নওয়াজের দরগায় খাদিম এবং দরগা থানা এলাকার সলমান চিস্তি হুমকি দিয়েছিল যে শর্মার মাথা কেটে নিয়ে আসাকে তিনি তার বাড়ি এবং সম্পত্তি দেবেন। তার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওর ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ সাংওয়ান অভিযুক্ত সলমান চিস্তির বিরুদ্ধে দরগা থানায় মামলা দায়ের করে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। দরগার খাদিম সৈয়দ সালমান চিস্তি মাদকাসক্ত বলে জানা গেছে। তিনি ইউটিউবে নুপুর শর্মাকে হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ এবং দরগা এলাকায় তার পরিচিতদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি ভাইরালও করেছিলেন। ভিডিও মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top