News Flash

  • Home
  • দিনের খবর
  • J P Nadda: শ্যামাপ্রসাদের জন্মদিনে বৃক্ষরোপণ জে পি নাড্ডার, আবক্ষ মূর্তিতে মাল্যদান
Image

J P Nadda: শ্যামাপ্রসাদের জন্মদিনে বৃক্ষরোপণ জে পি নাড্ডার, আবক্ষ মূর্তিতে মাল্যদান

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.) : ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ভারতীয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে পন্ডিত দীন দয়াল উপাধ্যায় পার্কে চারাগাছ রোপণ করেছেন নাড্ডা। পরে দিল্লিতে বিজেপির সদর দফতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন নাড্ডা-সহ অন্যান্য বিজেপি নেতারা।

নাড্ডা এদিন নিজের বক্তৃতায় বলেছেন, “একজন মহান চিন্তাবিদ, মহান শিক্ষাবিদ ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি খুব অল্প সময়ের মধ্যে শিল্পনীতি দিয়ে ভারতকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। নেহরুর ধারণা থেকে পৃথক হয়ে তিনি পদত্যাগ করেন এবং ভারতীয় জন সঙ্ঘ প্রতিষ্ঠা করেন।” নাড্ডা আরও বলেছেন, “আমরা রহস্যজনকভাবে আমাদের প্রিয় নেতাকে হারিয়েছি, কিন্তু ভারতীয় জন সঙ্ঘ এবং বিজেপি তাঁর যাত্রা সফল করার জন্য বছরের পর বছর ধরে কাজ করেছে। আমি খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণ করেছেন।”

এদিন গোটা দেশজুড়েই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। কলকাতায় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top