News Flash

  • Home
  • দিনের খবর
  • Tejashwi Yadav:প্রয়োজনে বাবাকে নিয়ে সিঙ্গাপুরে যাব: তেজস্বী যাদব
Image

Tejashwi Yadav:প্রয়োজনে বাবাকে নিয়ে সিঙ্গাপুরে যাব: তেজস্বী যাদব

পটনা, ৬ জুলাই ( হি.স.) : আরজেডি সুপ্রিমো লালু যাদবের স্বাস্থ্য সম্পর্কে তেজস্বী যাদব বুধবার বলেন, সকল মানুষের প্রার্থনায় তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আমরা তাঁকে দিল্লি নিয়ে যাব এবং সেখানে তার চিকিৎসা হবে।

তেজস্বী আরও বলেন, লালু যাদবকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। তবে এখন তাঁর স্বাস্থ্য ভাল না থাকায় আপাতত পরিকল্পনা স্থগিত করা হয়েছে। দিল্লিতে চিকিৎসকের পরামর্শের পর প্রয়োজনে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, এই দুঃসময়ে পক্ষে বা বিরোধী সবাই আমাদের সমর্থন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোন করেছেন এবং অনেক নেতা ব্যক্তিগতভাবে এসে দেখা করেছেন। আমাদের সমর্থকরা ও কর্মীরা লালু যাদবের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের শুভ কামনায় লালু যাদব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026

তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top