News Flash

  • Home
  • দিনের খবর
  • মৃত্যু মুখে কেন্দ্রের উজ্জ্বলা যোজনা: কংগ্রেস
Image

মৃত্যু মুখে কেন্দ্রের উজ্জ্বলা যোজনা: কংগ্রেস

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : মৃত্যু মুখে চলে গিয়েছে কেন্দ্রের উজ্জ্বলা যোজনা। এমনটাই অভিযোগ কংগ্রেসের।

কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাগিনী নায়ক বুধবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, রান্নার গ্যাস এতটাই দামী হয়ে যাচ্ছে যে সাধারণ লোকেরা তা কিনতে পারছে না। আবার উনুন জ্বালাতে বাধ্য হচ্ছেন বাড়ির মহিলারা।
তিনি আরও বলেন, উজ্জ্বলা প্রকল্পের ৪২ শতাংশ সুবিধাভোগী বছরে একবারও রান্নার গ্যাস নিতে পারছেন না। তিনি বলেন, ৩ কোটি ৫৯ লাখ মানুষ বছরে একবারও রান্নার গ্যাস ভরতে পারেন না। তিনি বলেন, কংগ্রেস শাসনকালে সরকার এলপিজি, ডিজেল, পেট্রোল কিনত এবং সস্তায় জনগণকে দিত। কিন্তু এই সরকার সস্তায় অপরিশোধিত তেল ও গ্যাস কিনেও বেশি দামে জনগণকে দিচ্ছে। মোদী সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশের অর্থনীতি বেকায়দায় পড়েছে। জনগণ সব দেখছেন, সময় হলে উত্তর দেবেন বলেও তিনি জানান।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026

বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি, সোশ্যাল মিডিয়ায় পুলিশকে হুমকি; মুম্বইয়ে গ্রেফতার দুই অভিযুক্ত

মুম্বই, ১৩ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের সতনা জেলায় এক ভারতীয় বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি চালানো এবং পরে সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 13, 2026

পীযূষ গয়ালকে জন্মদিনের শুভেচ্ছা মোদি, শাহ-সহ বিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top