News Flash

  • Home
  • দিনের খবর
  • Oil:লিটারপিছু ১০ টাকা ভোজ্য তেলের দাম কমাতে বলল কেন্দ্র
Image

Oil:লিটারপিছু ১০ টাকা ভোজ্য তেলের দাম কমাতে বলল কেন্দ্র

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : জ্বালানি তেলের পর এবার ঘরোয়া বাজারে ভোজ্য তেলের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে উদ্যোগী কেন্দ্র। বুধবার ভোজ্য তেল উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানান, সাতদিনের মধ্যে কোম্পানিগুলিকে লিটারপিছু ১০ টাকা দাম কমাতে বলা হয়েছে। এছাড়া একই ব্র্যান্ডের তেল যাতে একই দামে সারা দেশে বিক্রি হয়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে উৎপাদকদের।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই ভারতে ভোজ্য তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়। ভারত তার চাহিদার ৬০ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করে। তার মধ্যে ওই দুদেশই প্রচুর পরিমাণে তেল ভারতে পাঠায়। তবে জুনের শুরুতে আন্তর্জাতিক বাজারে টন প্রতি ৩০০-৪৫০ ডলার দাম কমায় ভারতে ভোজ্য তেলের দাম কমানোর ভাবনাচিন্তা শুরু করে সরকার। অনেক সংস্থাই গত মাসে তেলের দাম লিটারপিছু ১০-১৫ টাকা কমায়।
এদিন বৈঠকের পর অনেক কোম্পানি সানফ্লাওয়ার ও সোয়াবিন তেলের দাম কমানোর প্রতিশ্রুতি সরকারকে দিয়েছে বলে জানান খাদ্যসচিব। তবে একই ব্র্যান্ডের তেলের দামে ৩-৫ টাকার ফারাক থাকে। সেই ফারাক যাতে না থাকে সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছে সরকার।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026

বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি, সোশ্যাল মিডিয়ায় পুলিশকে হুমকি; মুম্বইয়ে গ্রেফতার দুই অভিযুক্ত

মুম্বই, ১৩ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের সতনা জেলায় এক ভারতীয় বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি চালানো এবং পরে সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 13, 2026

পীযূষ গয়ালকে জন্মদিনের শুভেচ্ছা মোদি, শাহ-সহ বিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top