News Flash

  • Home
  • বিদেশ
  • চতুর্থ ধাক্কা খেল বরিস সরকার, ঋষি ও সাজিদের পর আরও দুই মন্ত্রীর ইস্তফা
Image

চতুর্থ ধাক্কা খেল বরিস সরকার, ঋষি ও সাজিদের পর আরও দুই মন্ত্রীর ইস্তফা

লন্ডন, ৬ জুলাই (হি.স.): ফের ধাক্কা খেল বরিস জনসন সরকার। দুই মন্ত্রী আগেই পদত্যাগ করেছিলেন, বুধবার পদত্যাগ করেছেন আরও দুই মন্ত্রী। মঙ্গলবার প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক। তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এই জোড়া পদত্যাগের ধাক্কা সামলাতে না সামলাতেই পদত্যাগ করেছেন জন গ্লেন এবং ভিক্টোরিয়া অ্যাটকিন্স। বুধবার বরিস জনসন সরকার থেকে এই দুই মন্ত্রী ইস্তফা দিয়েছেন।

পরপর ৪ জন মন্ত্রীর পদত্যাগে আলোড়ন পড়েছে ইংল্যান্ডের রাজনৈতিক মহলে। পার্টিগেট কেলেঙ্কারির অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিসকে। গত মাসেই তাঁর অস্বস্তি বাড়িয়ে নিজের দল কনজারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি তাঁর বিরুদ্ধে আস্থাভোটের ডাক দিয়েছিলেন। যদিও সেই আস্থা ভোটে জিতে যান বরিস। তবে তাঁর দলের অন্দরে একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে আস্থা হারিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ৪ জন মন্ত্রীর পদত্যাগেও উঠে এসেছে সেই সুর।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top