News Flash

  • Home
  • দেশ
  • Eknath Shinde:‘১২ সাংসদই আমাদের’, এবার শিন্দে শিবির সংসদে লোকসভার চিফ হুইপের দাবি
Image

Eknath Shinde:‘১২ সাংসদই আমাদের’, এবার শিন্দে শিবির সংসদে লোকসভার চিফ হুইপের দাবি

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্র বিধানসভার পরে এবার একনাথ শিন্দের শিবিরের ‘নজর’ সংসদে। উদ্দেশ্য, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার সংখ্যাগরিষ্ঠ সাংসদকে দলে টেনে নিজেদের ‘আসল শিবসেনা’ হিসেবে প্রতিষ্ঠিত করা। শিন্দেসেনার নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল বুধবার বলেন, ‘‘মহারাষ্ট্র থেকে লোকসভায় নির্বাচিত ১৮ জন শিবসেনা সাংসদের মধ্যে ১২ জনই আমাদের শিবিরে যোগ দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবেন।’’

২০১৯-এর লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বেঁধে ১৮টি লোকসভা আসনে জিতেছিল শিবসেনা। পরে ২০২১ সালে উপনির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাবেলি লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জয়ী হন শিবসেনা প্রার্থী। এদিকে শিবসেনার লোকসভা দলে ভাঙন ধরানোর জন্য ১৩ জন সাংসদ প্রয়োজন শিন্দে শিবিরের। এ ছাড়া রাজ্যসভায় তিনজন শিবসেনা সাংসদের মধ্যে পৃথক গোষ্ঠীর স্বীকৃতি পেতে প্রয়োজন দুই সাংসদের সমর্থন। ইতিমধ্যেই মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরবেকর ‘শিবসেনার দলনেতা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন শিন্দেকে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top