News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কালাইনে বেড়েছে নিশিকুটুম্বের উপদ্রব, দোকান ও এটিএম কাউন্টারে চোরেদের হানা
Image

কালাইনে বেড়েছে নিশিকুটুম্বের উপদ্রব, দোকান ও এটিএম কাউন্টারে চোরেদের হানা

কালাইন (অসম), ৫ জুলাই (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কালাইনে সাম্প্রতিককালে রাতের অন্ধকারে নিশিকুটুম্বের উপদ্রব বেজায় বেড়েছে। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও প্রায় প্রতিরাতে গাড়ির ব্যাটারি, গৃহস্থদের বাড়ির জলের মোটর চুরির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাগাতার চুরির ঘটনা সংগঠিত হচ্ছে কালাইন এলাকায়।

সোমবার গভীর রাতে কালাইনের ডিগাবর রোড সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কের পাশে অঞ্জলি ফ্যাশনের লাগোয়া একটি দোকানে হানা দেয় চোরের দল। ওই দোকানে রয়েছে স্টেট ব্যাঙ্কের সিএসপি সেন্টার। সিএসপি সেন্টার সংলগ্ন হিটাচি কোম্পানির অধীনস্থ এটিএম কাউন্টার ভাঙচুর করে নগদ অর্থ লোটপাট করে নিয়েছে দুষ্কৃতীরা।

দোকানে সিসি ক্যামেরা ছিল। কিন্তু চুরিকাণ্ডের আগে সিসি ক্যামেরা অকেজো করে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এই চুরির ঘটনায় কালাইনের জনমনে আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এখনও চুরি কাণ্ডের কোনও ক্লু পায়নি পুলিশ।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top