News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Earthquake: ৩.৭ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে দক্ষিণ অসমের কাছাড় ও সংলগ্ন মণিপুরের জিরিবাম
Image

Earthquake: ৩.৭ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে দক্ষিণ অসমের কাছাড় ও সংলগ্ন মণিপুরের জিরিবাম

শিলচর (অসম), ৫ জুলাই (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ অসমের কাছাড় জেলা ও সংলগ্ন রাজ্য মণিপুরের একাংশ এলাকা। আজ মঙ্গলবার বেলা ১১টা ০৩ মিনিট ৪৮ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পনের প্রাবল্য ছিল ৩.৭। এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, কাছাড় জেলা সহ মণিপুরের জিরিবাম এলাকায় আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল অসম-মণিপুর আন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় ভূগৰ্ভের ৩৫ কিলোমিটার গভীরে ২৪.৬১ উত্তর অক্ষাংশ এবং ৯৩.০২ দ্রাঘিমাংশ।

এদিকে, একদিকে বন্যার জলে প্লাবিত কাছাড় জেলা সহ সদর শিলচর, এমতাবস্থায় আজকের ভূমিকম্পে শিলচরের বানভাসি নাগরিকদের মধ্যে প্রচণ্ড ভীতির সঞ্চার হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। আজকের আগে গত ১৩ জুন সকাল ৬.৩২ মিনিটে রিখটার স্ক্যালে ৪.০ ভূমিকম্প সংঘটিত হয়েছে মেঘালয়ের তুরায়। এর ঝটকা লেগেছিল তুরা সংলগ্ন অসমের গোয়ালপাড়া, দক্ষিণ শালমারা মানকাচর জেলায়।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top