News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: প্রতিকূলতা সত্ত্বেও ক্রমেই শক্তিশালী হয়েছে সমবায় আন্দোলন : অমিত শাহ
Image

Amit Shah: প্রতিকূলতা সত্ত্বেও ক্রমেই শক্তিশালী হয়েছে সমবায় আন্দোলন : অমিত শাহ

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): শততম আন্তর্জাতিক সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লিতে আয়োজিত হয় শততম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন অনুষ্ঠান, এ বছর সমবায় দিবসের মূল ভাবনা – “উন্নততর বিশ্ব গড়ার লক্ষ্যে সমবায়”। ভারত সরকারের অধীনস্থ সমবায় মন্ত্রক ও ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হয় শততম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন অনুষ্ঠান।

এদিনের নিজের ভাষণে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, “বিগত ১০০ বছরে, বিভিন্ন দেশ দু’টি মডেল গ্রহণ করেছে-সাম্যবাদ এবং পুঁজিবাদ। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি সমবায় মডেলটি মধ্যম পথ, এটি এমন একটি মডেল যা সফল হয়।” আগামী ১০০ বছরে আরও ভাল করার জন্য সমস্ত সমবায়কে সঙ্কল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, ১০০ বছরে অনেক ত্রুটি খুঁজে পাওয়া যেতে পারে। তিনি গর্ব প্রকাশ করে বলেন, প্রতিকূলতা সত্ত্বেও দেশে সমবায় আন্দোলন শক্তিশালী থেকে শক্তিশালী হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top