News Flash

  • Home
  • দেশ
  • কালভার্টে ধাক্কা লেগে ভুবনেশ্বরে আগুনে পুড়ল বাস, আহত ৪ জন যাত্রী
Image

কালভার্টে ধাক্কা লেগে ভুবনেশ্বরে আগুনে পুড়ল বাস, আহত ৪ জন যাত্রী

ভুবনেশ্বর, ৪ জুলাই (হি.স.): কথায় বলে ‘রাখে হরি তো মারে কে’, এই প্রবাদ আবারও সত্য প্রমাণিত হল। সোমবার সকালে ওডিশার ভুবনেশ্বরে কালভার্টে ধাক্কা লেগে আগুন ধরে গেল যাত্রীবোঝাই একটি বাসে। ওই বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন, আগুন লাগা মাত্রই সবাই বেরিয়ে আসেন। এই ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন। পরে চোখের নিমেষে দাউদাউ করে জ্বলে ওঠে বাসটি। সম্পূর্ণ বাসটি পুড়ে গিয়েছে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের বারামুন্ডা বাস স্ট্যান্ডের কাছে বারামুন্ডা ওভারব্রিজের নীচে সার্ভিস রোডে।

পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই বাসটি গঞ্জাম জেলার বেরহামপুর থেকে ভুবনেশ্বরে শহরে আসছিল। দুর্ঘটনার সময় বাসটির গতি যথেষ্ট বেশি ছিল। ভুবনেশ্বরের বারামুন্ডা বাস স্ট্যান্ডের কাছে বারামুন্ডা ওভারব্রিজের নীচে সার্ভিস রোডের ওপর আচমকাই বাসে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন চালক। যাত্রীদের নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। পরে দমকল এসে আগুন নিভিয়েছে। কী কারণে ওই বাসে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top