News Flash

  • Home
  • দিনের খবর
  • পরপর সপ্তমবার ভূমিকম্প আন্দামান সমুদ্রে, সমগ্র দ্বীপপুঞ্জে আতঙ্ক
Image

পরপর সপ্তমবার ভূমিকম্প আন্দামান সমুদ্রে, সমগ্র দ্বীপপুঞ্জে আতঙ্ক

পোর্টব্লেয়ার, ৪ জুলাই (হি.স.): এক-দু’বার নয়, পরপর সপ্তমবার হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সমুদ্র। সোমবার বেলা ১১.০৫ মিনিট নাগাদ প্রথমে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সমুদ্রে। এরপর ১.৫৫ মিনিট, ০২.০৬ মিনিট, ২.৩৭ মিনিট, ০৩.০২ মিনিট, ০৩.২৫ মিনিট ও ৩.৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সাগরে। প্রতিটি ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জজুড়ে আতঙ্ক তৈরি হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, সোমবার বেলা ১১.০৫ মিনিট নাগাদ প্রথমে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সমুদ্রে। এরপর ১.৫৫ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার কম্পন, ০২.০৬ মিনিটে ৪.৬ তীব্রতা , ২.৩৭ মিনিটে ৪.৭ তীব্রতা, ০৩.০২ মিনিটে ৪.৪ তীব্রতা, ০৩.২৫ মিনিটে ৪.৬ তীব্রতা ও ৩.৩৯ মিনিটে ৩.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আন্দামান সাগরে। একাধিক আফটার শক সত্ত্বেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top