News Flash

  • Home
  • বিদেশ
  • Arrested: কোপেনহাগেনের শপিং মলে বন্দুকবাজের গুলিতে মৃত ৩, ধৃত ২২ বছরের আততায়ী
Image

Arrested: কোপেনহাগেনের শপিং মলে বন্দুকবাজের গুলিতে মৃত ৩, ধৃত ২২ বছরের আততায়ী

কোপেনহাগেন, ৪ জুলাই (হি.স.): ডেনমার্কের রাজধানী কোপেনহাগেন শহরের একটি শপিং মলে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ৩ জন নিরীহ মানুষ। আততায়ীর বন্দুক থেকে বেরোনো গুলিতে আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (স্থানীয় সময়) কোপেনহাগেনের ‘ফিল্ডস’ নামে একটি শপিং মলে হামলা চালায় ২২ বছরের ওই ড্যানিশ আততায়ী। ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শপিং মলে এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় ওই আততায়ীকে গ্রেফতার করা হয়েছে।

কোপেনহাগেন শহরের পুলিশের তরফে টুইটে জানানো হয়েছে, বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের ও ৩ জন আহত ও জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শপিং মলে গুলির শব্দ শোনা মাত্রই আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় মানুষজনের মধ্যে। কোপেনহাগেনের পুলিশ প্রধান সোরেন থমাসেন জানিয়েছেন, ২২ বছর বয়সী ওই সন্দেহভাজন কেন গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। ওই সন্দেহভাজনের বিরুদ্ধে আগে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই বলেও জানা গিয়েছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top