News Flash

  • Home
  • দেশ
  • Govind Shende:মহারাষ্ট্রে উমেশ কোলহে হত্যাকাণ্ডও ছিল সন্ত্রাসী ষড়যন্ত্র: গোবিন্দ শেন্ডে
Image

Govind Shende:মহারাষ্ট্রে উমেশ কোলহে হত্যাকাণ্ডও ছিল সন্ত্রাসী ষড়যন্ত্র: গোবিন্দ শেন্ডে

নাগপুর, ২ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্রের অমরাবতীর ব্যবসায়ী উমেশ কোলহেকে হত্যার পেছনে সন্ত্রাসী ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাদেশিক মন্ত্রী গোবিন্দ শেন্ডে। কোলহে খুন হয়েছেন নূপুর শর্মার সমর্থনের কারণে। শেন্ডে মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে মামলা দমন করার অভিযোগ তুলেছেন।

উমেশ কোলহে ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে ৬ থেকে ৭ জন আততায়ী ঘিরে ধরে এবং হত্যা করে। এ ঘটনায় উমেশের ছেলে স্থানীয় থানায় অভিযোগ করলেও পুলিশ তা গুরুত্বের সঙ্গে নেয়নি। শেন্ডে বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ এই মামলাটিকে নিছক অপরাধমূলক ঘটনা বলে অভিহিত করেছিল, কিন্তু পরে জানা যায় যে নূপুর শর্মার সমর্থনের কারণে উমেশকে খুন করা হয়েছিল। পুলিশ শনিবার জানিয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top