News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Molestation:সৎ বাবার বিরুদ্ধে নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ
Image

Molestation:সৎ বাবার বিরুদ্ধে নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ভট্ট পুকুরের কালিটিলা এলাকায় সৎ বাবার দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছে ১২ বছরের এক নাবালিকা৷ জানা যায় দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি করে আসছিল৷ 

ঘটনার সময় নাবালিকার মা ঘরে ছিল না বলে জানা যায়৷ তারা সেখানকার একটি ভাড়া বাড়িতে থাকতো৷ নাবালিকার চিৎকার শুনে বাড়ির মালিক এগিয়ে গিয়ে ঘটনা স্বচক্ষে প্রত্যক্ষ করেন৷ তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে মহিলা থানার পুলিশকে খবর দেয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গেছে নাবালিকাটির মা ওই ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছিল৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top