News Flash

  • Home
  • প্রধান খবর
  • Nupur Sharma: এবার নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস কলকাতা পুলিশের
Image

Nupur Sharma: এবার নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস কলকাতা পুলিশের

কলকাতা, ২ জুলাই (হি. স.) : নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করে আমহার্স্ট থানা। ২৫ জুন আমহার্স্ট থানায় তাঁকে তলব করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে কলকাতার নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরও তিনি জেরা এড়িয়েছেন। যার জেরে এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারির সিদ্ধান্ত নেয় লালবাজার।

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করেছিলেন জনৈক ব্যক্তি। তার ভিত্তিতে গত ২০ জুন তাঁকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নুপূর শর্মা নিরাপত্তা ইস্যু তুলে চার সপ্তাহ সময় চান। ই-মেল পাঠিয়ে তিনি জানান, সুরক্ষা নিয়ে চিন্তিত, চার সপ্তাহ সময় দেওয়া হোক। চার সপ্তাহ বাদে ফের সমন পাঠানো হয় তাঁকে। কিন্তু এবারেও তিনি হাজিরা এড়িয়ে যান। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দু’য়েক তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও এড়িয়ে যান তিনি।

আসলে হজরত মহম্মদকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ হয়। রীতিমতো হিংসা ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। যার জেরে বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রের খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে মামলা দায়ের হলেও সেভাবে কোনও রাজ্যের পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশই প্রথম নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top