News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi: অনন্য স্থানীয় উৎপাদন দেশ ও বিশ্বের প্রতিটি কোণে নিয়ে যাওয়ায় কেন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: অনন্য স্থানীয় উৎপাদন দেশ ও বিশ্বের প্রতিটি কোণে নিয়ে যাওয়ায় কেন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.) : ভারতের অনন্য স্থানীয় উৎপাদন দেশ ও বিশ্বের প্রতিটি জেলা ও অংশে নিয়ে যাওয়ায় কেন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের দেশের অনন্য স্থানীয় উৎপাদন দেশের প্রতিটি কোণে নিয়ে যাওয়ার জন্য আমরা সঙ্কল্প নিয়েছি।

প্রধানমন্ত্রী আরও জানান, এমএসএমই সেক্টরের বিকাশে ফোকাস দেওয়া হচ্ছে… ১৮ হাজার এমএসএমই-তে ৫০০ কোটি টাকারও বেশি ডিজিটাল হস্তান্তর করা হয়েছে; আমি এমএসএমই সেক্টরকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লিতে উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। সেখানে তিনি ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের বেশ কিছু কর্মসূচির সূচনা করেছেন, এর মধ্যে রয়েছে রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরম্যান্স প্রকল্প। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচী-র অধীনে সুবিধাভোগীদের ২০২২-২৩-এর জন্য ডিজিটালি সুবিধা হস্তান্তর করেছেন। একই সঙ্গে এমএসএমই আইডিয়া হ্যাকাথন ২০২২-এর বিজয়ীদের নামও ঘোষণা করা হয়েছে।
এদিন নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “সহজ কথায় ভারত যদি আজ ১০০ টাকা উপার্জন করে, তার মধ্যে ৩০ টাকা আসে আমাদের এমএসএমই সেক্টর থেকে। আমাদের কাছে এমএসএমই মানে, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে সর্বাধিক সমর্থন… আমি আমাদের সমস্ত এমএসএমই-কে জেম পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি। সরকার আপনাদের পণ্য কিনতে সক্ষম হবে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০০ কোটি টাকা পর্যন্ত অর্ডারের জন্য, কোনও বৈশ্বিক দরপত্র নেওয়া হবে না। এটি কিছু উপায়ে এমএসএমইগুলির জন্য একটি সংরক্ষণ, যাতে আমরা স্থানীয়ভাবে তৈরি পণ্যগুলিকে প্রচার করতে পারি।” বাণিজ্য,

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top