News Flash

  • Home
  • দিনের খবর
  • বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা, তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে
Image

বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা, তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে

জম্মু, ৩০ জুন (হি.স.): দীর্ঘ দুই বছরের প্রতীক্ষা শেষ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা। করোনা-আবহে দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। এখন করোনা পরিস্থিতি তুলনামূলক ভাবে নিয়ন্ত্রণে থাকায় হিমালয়ের সেই তুষারতীর্থে যাত্রা শুরু হয়েছে। বছরে মাত্র ৪৩ দিনের জন্যই যাওয়া যায় অমরনাথে। এ বার ৩০ জুন শুরু হওয়া অমরনাথ যাত্রা শেষ হবে আগামী ১১ আগস্ট। অমরনাথ যাত্রাকে ঘিরে তীর্থযাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উন্মাদনা এবার দেখা গিয়েছে। ‘বম বম ভোলে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। কেউ পায়ে হেঁটে অথবা কেউ ঘোড়ায় অমরনাথের পবিত্র গুহার উদ্দেশে রওনা হয়েছেন।

এই প্রথমবার শ্রীনগর থেকে হেলিকপ্টারে পৌঁছনো যাচ্ছে অমরনাথে। হেলিকপ্টার চালাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি পেয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। কোনও তীর্থযাত্রী তাই চাইলে হেলিকপ্টারে করেই যেতে পারেন দুর্গম পথের একটা অংশ। এত দিন সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার মিটার উচ্চতার পঞ্চতরণীর পরে ছ’কিলোমিটার পথ হেঁটেই যেতে হত তীর্থযাত্রীদের। এ বার চাইলে সেই পথ হেলিকপ্টারে যাওয়া যাবে। এদিন অমরনাথ যাত্রার সূচনা হওয়ার পর পুণ্যার্থীরা জানিয়েছেন, আমরা ভীষণ খুশি। অতিমারীর কারণে দু’বছর বন্ধ ছিল এই যাত্রা। বাবা ভোলানাথের প্রার্থনা করার জন্য আমরা উৎসুখ।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top