News Flash

  • Home
  • দেশ
  • ৩০ জুন উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী, নানা কর্মসূচি রয়েছে মোদীর
Image

৩০ জুন উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী, নানা কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লিতে উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। সেখানে তিনি ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের বেশ কিছু কর্মসূচির সূচনা করবেন। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচী-র অধীনে সুবিধাভোগীদের ২০২২-২৩-এর জন্য ডিজিটালি সুবিধা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে এমএসএমই আইডিয়া হ্যাকাথন ২০২২-এর বিজয়ীদের নামও ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ বিজ্ঞান ভবনে আয়োজিত হবে উদ্যমী ভারত অনুষ্ঠান। ‘উদ্যমী ভারত’ শুরু থেকেই এমএসএমই-র ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্য সরকারের ক্রমাগত প্রতিশ্রুতির প্রতিফলন। এই অনুষ্ঠান থেকে প্রায় ৬০০০ কোটি টাকা ব্যয়ে ‘রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরমেন্স’ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রথমবার এমএসএমই রফতানিকারকদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পেরও সূচনা করবেন মোদী।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top