News Flash

Image

আমেরিকায় বাতিল ৭০০ বেশি বিমানের উড়ান

ওয়াশিংটন, ২৮ জুন (হি. স.) : একদিনে ৭০০ বেসি বিমানের উড়ান বাতিল হল আমেরিকায়। রবিবার রাত থেকে প্রায় ৭৪৭টি বিমানের উড়ান বাতিল হয়। এমনটাই জানা গেছে খবরে ।

রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত আমেরিকায় ডেল্টা এয়ারলাইন্স একাই ২২৪টি ফ্লাইট বাতিল করে। রিপাবলিক এয়ারওয়েজ ১৯৬টি, ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ১২২টি ফ্লাইট। আমেরিকান এয়ারলাইন্স বাতিল করেছে ৬২ ফ্লাইট। একই সঙ্গে অন্যান্য কয়েকটি বিমান কোম্পানিও নিজেদের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়।

প্রতিকূল আবহাওয়া ও কর্মীদের ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডেল্টা এয়ারলাইন্সের এক মুখপাত্র সিএনএনকে জানান, যে বিষয়গুলো ফ্লাইট অপারেশন বাধা হয়ে দাঁড়াচ্ছে তার মধ্যে কর্মী সংকট, আবহাওয়া ও এয়ার ট্রাফিক কন্ট্রোল রয়েছে। এসব সংকট মোকাবিলা করা হচ্ছে। তিনি আরও বলেন, যখন একদমই কোনও উপায় পাওয়া যায় না, তখনই এমন সিদ্ধান্ত নিতে হয়। গ্রাহকরা দুর্ভোগ পোহাচ্ছেন উল্লেখ করে তিনি ক্ষমা প্রার্থনাও করেন। প্রসঙ্গত, চলতি গ্রীষ্মে ভ্রমণ চাহিদা বৃদ্ধির পরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কোম্পানিগুলোর সক্ষমতাকে আঘাত করেছে বলে মনে করা হচ্ছে। –

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top