News Flash

  • Home
  • দেশ
  • Heavy Rain :আগামী পাঁচদিন ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করল হাওয়া অফিস
Image

Heavy Rain :আগামী পাঁচদিন ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করল হাওয়া অফিস

নয়াদিল্লি, ২৬ জুন ( হি. স.) : আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জাতীয় আবহাওয়া দফতর। ২৬ থেকে ২৯ জুন গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, গুজরাতের মতো পশ্চিম উপকূলের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জুন মাসের গোড়াতেই আরব সাগর বরাবর পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে বর্ষা ঢুকে পড়েছে। বঙ্গোপসাগর হয়ে বর্ষার মেঘ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম-সহ পূর্ব ভারতের একাংশে। তবে দেশ জুড়ে বর্ষা আসতে এখনও কয়েক দিন বাকি বলে সম্প্রতি আবহাওয়া দফতর জানিয়েছিল।
শনিবারের সেই পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ জুন ওড়িশার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে বজ্র-বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। ওড়িশার বারগড়, ঝারসুগুদা, সম্বলপুর, সুন্দরগড়, দেওগড়, কেওনঝাড়, ময়ূরভঞ্জ, মালকানগিরি, কোরাপুট, রায়গুদা, গজপতিতে রবিবারে থেকে পরবর্তী পাঁচ দিন ‘ইয়েলো অ্যালার্ট’ জারি হয়েছে। পূবালি হাওয়ার দাপটে উত্তরাখণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ থেকে ২৯ জুন হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মধ্যপ্রদেশের বিদর্ভ, ছত্তীসগড়ের কিয়দংশ-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top